• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
মোবাইল মেকানিক থেকে ‘ক্যাসিনো সম্রাট’—গোবিন্দগঞ্জে সাগর পাশার রহস্যময় উত্থান, কোটি টাকার সম্পদের উৎস নিয়ে তোলপাড় ন্যায়ের সংবাদে নান্দাইল উপজেলা প্রতিনিধি হিসেবে যোগ দিলেন মিজানুর রহমান এবার একসঙ্গে হচ্ছে কুমিল্লা বিভাগ, বিমানবন্দর ও উন্নয়ন কর্তৃপক্ষ বাস্তবায়ন গোবিন্দগঞ্জে পুলিশের নীরবতা: হাত বাড়ালেই মিলছে মাদক, বাড়ছে উদ্বেগ গোবিন্দগঞ্জে সড়ক নির্মাণে অনিয়ম: রাখালবুরুজের ধর্মপুর–আমতলী সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহার গোবিন্দগঞ্জে থামছেই না অবৈধ বালু ও মাটি উত্তোলন প্রশাসনের নীরবতায় পরিবেশ ও কৃষিজমি মারাত্মক ঝুঁকিতে বাঙ্গরায় ফুলঘর মাতৃছায়া বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে উত্তেজক সিরাপের সয়লাব: উঠতি বয়সিদের টার্গেট করে চলছে বিষের বাণিজ্য ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরীক্ষায় তুমিও ফেল, ৬ মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রী

মামলার ৬ দিন পেরিয়ে গেলেও গ্রেফতার হয়নি আসামি

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি / ৩৯ Time View
Update : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

ইবান্ধার গোবিন্দগঞ্জে মামলার ছয়দিন পেরিয়ে গেলেও কোনো আসামিকে পুলিশ এখনো গ্রেফতার করতে না পারায় ভুক্তভোগী পরিবারসহ এলাকাবাসী মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। এদিকে আসামিরা মামলাটি প্রত্যাহার করে নেয়ার জন্য মামলার বাদীসহ ভুক্তভোগী পরিবারকে নানাভাবে হুমকি-ধমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার শাখাহার ইউনিয়নের পিয়ারাপুর মৌজাস্থ ইসলামপুর বাজারে রুহুল আমিন মন্ডলের ৪০ শতক জমির মধ্যে পাকা সড়কের পার্শ্বে ২ শতক জমিতে আসামিগণ বিভিন্ন সময় খড়, গোবর, বালি, ময়লা-আবর্জনা ফেলে। এ নিয়ে তাদের বেশ কয়েকদিন বলার পরেও তারা ময়লা অপসারণে কালক্ষেপণ করে। ঘটনার দিন অর্থাৎ গত ২৩ মার্চ রাত সাড়ে আটটার দিকে রুহুল আমিনের ছেলে আরিফ আল-মাহমুদ মোবাইলে কল করে ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সাজেদুল ইসলাম হীরককে জমি থেকে ময়লা-আবর্জনা অপসারণ করতে বলে। পরে রাত পৌনে নয়টার দিকে সাজেদুল ইসলাম হীরক, আব্দুল জলিল সরকার, জয়নুল ইসলাম সরকার, আব্দুল কুদ্দুস সরকার, আশেফা খাতুনসহ অজ্ঞাত ৫/৬ জন ব্যক্তি মিলে উক্ত জমিতে এসে আল-মাহমুদকে গালিগালাজ ও মারধর করে। মারধরের একপর্যায়ে তাকে লাঠি দিয়ে আঘাত, চাকু দিয়ে রক্তাক্ত ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে জমিতে ফেলে রেখে চলে যায়।

এ ঘটনায় আরিফ আল-মাহমুদের পিতা রুহুল আমিন মন্ডল বাদী হয়ে গত ৩০ মার্চ গোবিন্দগঞ্জ থানায় ৫ জনের বিরুদ্ধে একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করেন। এ মামলায় আরও ৫/৬ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

মামলার বাদী রুহুল আমিন মন্ডল জানান, মামলার পর আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং তার পরিবারের লোকজনকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি-ধমকি দিচ্ছে। এ অবস্থায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এসব ঘটনা পুলিশকে অবহিত করলেও তারা আসামিদের গ্রেফতারে কোন পদক্ষেপ নিচ্ছেন না।

মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) আব্দুস সবুর জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। তবে বাড়িতে গিয়ে তাদের পাওয়া যায়নি। তার দাবি, সব আসামি পলাতক। 

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category