• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম
মোবাইল মেকানিক থেকে ‘ক্যাসিনো সম্রাট’—গোবিন্দগঞ্জে সাগর পাশার রহস্যময় উত্থান, কোটি টাকার সম্পদের উৎস নিয়ে তোলপাড় ন্যায়ের সংবাদে নান্দাইল উপজেলা প্রতিনিধি হিসেবে যোগ দিলেন মিজানুর রহমান এবার একসঙ্গে হচ্ছে কুমিল্লা বিভাগ, বিমানবন্দর ও উন্নয়ন কর্তৃপক্ষ বাস্তবায়ন গোবিন্দগঞ্জে পুলিশের নীরবতা: হাত বাড়ালেই মিলছে মাদক, বাড়ছে উদ্বেগ গোবিন্দগঞ্জে সড়ক নির্মাণে অনিয়ম: রাখালবুরুজের ধর্মপুর–আমতলী সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহার গোবিন্দগঞ্জে থামছেই না অবৈধ বালু ও মাটি উত্তোলন প্রশাসনের নীরবতায় পরিবেশ ও কৃষিজমি মারাত্মক ঝুঁকিতে বাঙ্গরায় ফুলঘর মাতৃছায়া বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে উত্তেজক সিরাপের সয়লাব: উঠতি বয়সিদের টার্গেট করে চলছে বিষের বাণিজ্য ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরীক্ষায় তুমিও ফেল, ৬ মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রী

গোবিন্দগঞ্জে র‍্যাবের অভিযান: ৫৯৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ২

মোঃ মিজানুর রহমান, নিজস্ব প্রতিবেদক / ২৩ Time View
Update : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জে র‍্যাব-১৩ এর যৌথ অভিযানে ৫৯৫ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৭২ হাজার টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) র‍্যাব-১৩ এর সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্প এবং সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের সমন্বয়ে গঠিত একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানার আওতাধীন দিনাজপুর-ঢাকা মহাসড়কে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের ডান পকেট থেকে নীল রঙের দুটি এয়ারটাইট পলিপ্যাকেটে রাখা ৫৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির নগদ ৭২ হাজার টাকাও জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ঝালকাঠি জেলার রাজাপুর থানার আরুয়া সোনাগাঁও এলাকার মোঃ মহারাজ মীর (৪৫) এবং দিনাজপুর জেলার কোতয়ালী থানার মাসিমপুর এলাকার মোঃ সাহাদত হোসেন (৩৬)।
র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধ মাদক সংগ্রহ করে গাইবান্ধা ও দিনাজপুরসহ বিভিন্ন স্থানে কৌশলে সরবরাহ করে আসছিলেন বলে স্বীকার করেছেন।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মোজাম্মেল হক জানান, আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
র‍্যাব-১৩ এর পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category