• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
মোবাইল মেকানিক থেকে ‘ক্যাসিনো সম্রাট’—গোবিন্দগঞ্জে সাগর পাশার রহস্যময় উত্থান, কোটি টাকার সম্পদের উৎস নিয়ে তোলপাড় ন্যায়ের সংবাদে নান্দাইল উপজেলা প্রতিনিধি হিসেবে যোগ দিলেন মিজানুর রহমান এবার একসঙ্গে হচ্ছে কুমিল্লা বিভাগ, বিমানবন্দর ও উন্নয়ন কর্তৃপক্ষ বাস্তবায়ন গোবিন্দগঞ্জে পুলিশের নীরবতা: হাত বাড়ালেই মিলছে মাদক, বাড়ছে উদ্বেগ গোবিন্দগঞ্জে সড়ক নির্মাণে অনিয়ম: রাখালবুরুজের ধর্মপুর–আমতলী সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহার গোবিন্দগঞ্জে থামছেই না অবৈধ বালু ও মাটি উত্তোলন প্রশাসনের নীরবতায় পরিবেশ ও কৃষিজমি মারাত্মক ঝুঁকিতে বাঙ্গরায় ফুলঘর মাতৃছায়া বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে উত্তেজক সিরাপের সয়লাব: উঠতি বয়সিদের টার্গেট করে চলছে বিষের বাণিজ্য ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরীক্ষায় তুমিও ফেল, ৬ মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রী

ঠাকুরগাঁও সুগারমিলের মলাসেস এর চুরি হওয়া ১৩ টি ড্রাম কবরস্থান থেকে উদ্ধার;থানায় মামলা

রহমত আরিফ, ঠাকুরগাঁও সংবাদদাতা / ২৬ Time View
Update : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

ঠাকুরগাঁও সুগারমিলে মালাসেস (অ্যালকোহল তৈরীর কাচামাল) চুরির ঘটনা ঘটেছে। গত কয়েকদিন আগে হওয়া ভারী বৃষ্টির ফলে সুগার মিলের মলাসেস পাইপ লিকেজে পাশের একটি পুকুরে চলে গেলে তা উদ্ধারে প্রয়োজনীয় লোকবল নিয়োগ করে কর্তৃপক্ষ। উদ্ধারকাজে নিয়োজিত মোমিন নামের এক শ্রমিক ১৩ ড্রাম মলাসেস চুরি করে নিয়ে গেলে নিমিষেই তা জানাজানি হয়ে যায়।

গত সোমবার সুগার মিলের মলাসেস চুরির এ ঘটনা ঘটলে মঙ্গলবার বিকেলেই সুগারমিল সংলগ্ন হরিহরপুর গ্রামের একটি কবরস্থান থেকে ১৩ টি মলাসেস এর ড্রাম উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত মালাসেস মিল কর্তৃপক্ষের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় গতকাল দুপুরে মলাসেস চুরির সাথে জরিত মোমিনের নাম উল্লেখ করে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করে মিল কর্তৃপক্ষ। এছাড়াও চুরির ঘটনায় আরো বিষদ তদন্ত করতে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে এবং তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ খান রতন জানান,মিলের মলাসেস পাইপ লিকেজের বিষয়ে চুরির যে ঘটনাটি ঘটেছে তা অত্যন্ত দু:খজনক। এ ধরনের কাজের সাথে মিল কর্তৃপক্ষ বা শ্রমিক ইউনিয়নের কেউ জড়িত থাকতে পারেনা। যে ঘটনাটি ঘটিয়েছে সে মিলের চুক্তিভিত্তিক শ্রমিক নিয়োগের ঠিকাদার। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এছাড়াও অভ্রন্তরীন তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানান, সন্দেহভাজন শ্রমিক মোমিন পলাতক রয়েছে। উদ্ধারকৃত ১৩ ড্রাম মালাসেসের কোনো মালিকানা পাওয়া না যাওয়ায় তা মিল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা হয়েছে এবং আমরা গুরুত্বের সাথে বিষয়টি দেখছি।

সুগারমিলের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান কবির জানান, মেইন হাউসের পাইপলাইনে লিকেজের ঘটনায় কিছু মলাসেস মিল সীমানার কাছের একটি পুকুরের পানিতে মিশে যায়। বিষয়টি জানার পর কিছু মালাসেস নিজস্ব জনবল দিয়ে উদ্ধার করে মিলে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং জড়িতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category