• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম
মোবাইল মেকানিক থেকে ‘ক্যাসিনো সম্রাট’—গোবিন্দগঞ্জে সাগর পাশার রহস্যময় উত্থান, কোটি টাকার সম্পদের উৎস নিয়ে তোলপাড় ন্যায়ের সংবাদে নান্দাইল উপজেলা প্রতিনিধি হিসেবে যোগ দিলেন মিজানুর রহমান এবার একসঙ্গে হচ্ছে কুমিল্লা বিভাগ, বিমানবন্দর ও উন্নয়ন কর্তৃপক্ষ বাস্তবায়ন গোবিন্দগঞ্জে পুলিশের নীরবতা: হাত বাড়ালেই মিলছে মাদক, বাড়ছে উদ্বেগ গোবিন্দগঞ্জে সড়ক নির্মাণে অনিয়ম: রাখালবুরুজের ধর্মপুর–আমতলী সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহার গোবিন্দগঞ্জে থামছেই না অবৈধ বালু ও মাটি উত্তোলন প্রশাসনের নীরবতায় পরিবেশ ও কৃষিজমি মারাত্মক ঝুঁকিতে বাঙ্গরায় ফুলঘর মাতৃছায়া বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে উত্তেজক সিরাপের সয়লাব: উঠতি বয়সিদের টার্গেট করে চলছে বিষের বাণিজ্য ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরীক্ষায় তুমিও ফেল, ৬ মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রী

কুমিল্লার সদর দক্ষিণে ৪০০ লিটার অবৈধ ডিজেল উদ্ধার, দুই ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা

কুমিল্লা জেলা প্রতিনিধি / ২৯ Time View
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ এবং অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ৪০০ লিটার অবৈধভাবে মজুদকৃত ডিজেল উদ্ধার করে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) বিকেল ৪টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সদর দক্ষিণ উপজেলার কালিরবাজার রাস্তার মাথা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

জেলা এনএসআই কুমিল্লার তথ্যের ভিত্তিতে সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানের শুরুতে চৌয়ারা বাজার এলাকায় অবস্থিত মেসার্স আবদুর রহমান ট্রেডার্সকে গ্রাহক পর্যায়ে অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারা অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

পরবর্তীতে সুয়াগাজি রাস্তার মাথা এলাকায় মেসার্স জিনিয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. হাবিবুর রহমানের ভাড়া বাসার নিচে একটি সিমেন্ট দোকানের গোডাউন থেকে লুকানো অবস্থায় ৪০০ লিটার অবৈধভাবে মজুদকৃত ডিজেল উদ্ধার করা হয়।

উদ্ধার করা জ্বালানি তেল জনসম্মুখে নিলামের মাধ্যমে রাহাত ফিলিং স্টেশনের কাছে ৩৮ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়।

এছাড়া অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রি এবং অবৈধ মজুদের অভিযোগে মেসার্স জিনিয়া ট্রেডার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, ভোক্তা অধিকার নিশ্চিত করতে এবং জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রি প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category