• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম
হাত বাড়ালেই ইয়াবা! গোবিন্দগঞ্জের সমসপাড়ায় শক্তিশালী মাদক চক্র মোবাইল মেকানিক থেকে ‘ক্যাসিনো সম্রাট’—গোবিন্দগঞ্জে সাগর পাশার রহস্যময় উত্থান, কোটি টাকার সম্পদের উৎস নিয়ে তোলপাড় ন্যায়ের সংবাদে নান্দাইল উপজেলা প্রতিনিধি হিসেবে যোগ দিলেন মিজানুর রহমান এবার একসঙ্গে হচ্ছে কুমিল্লা বিভাগ, বিমানবন্দর ও উন্নয়ন কর্তৃপক্ষ বাস্তবায়ন গোবিন্দগঞ্জে পুলিশের নীরবতা: হাত বাড়ালেই মিলছে মাদক, বাড়ছে উদ্বেগ গোবিন্দগঞ্জে সড়ক নির্মাণে অনিয়ম: রাখালবুরুজের ধর্মপুর–আমতলী সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহার গোবিন্দগঞ্জে থামছেই না অবৈধ বালু ও মাটি উত্তোলন প্রশাসনের নীরবতায় পরিবেশ ও কৃষিজমি মারাত্মক ঝুঁকিতে বাঙ্গরায় ফুলঘর মাতৃছায়া বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে উত্তেজক সিরাপের সয়লাব: উঠতি বয়সিদের টার্গেট করে চলছে বিষের বাণিজ্য ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

গোবিন্দগঞ্জে সড়ক নির্মাণে অনিয়ম: রাখালবুরুজের ধর্মপুর–আমতলী সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহার

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি / ৩১ Time View
Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের ধর্মপুর–আমতলী বাজার সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, নিম্নমানের সামগ্রী ব্যবহার ও যথাযথ তদারকির অভাবে সড়কটির টেকসইতা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, নির্মাণ কাজে প্রয়োজনীয় মান বজায় রাখা হচ্ছে না। কার্পেটিং এর আগে সড়কে যে ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে তা খুবই নিম্নমানের। নির্মানকাজ সম্পন্ন হওয়ার আগেই বালুর মত গুড়ো হয়ে গেছে ইট।

সড়ক নির্মাণ কাজ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের তথ্য জানতে চেষ্টা করেও কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে উপজেলা এলজিইডি কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

তবে স্থানীয় সূত্রে জানা গেছে, রাখালবুরুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুর রহমান ডিউক এবং ধর্মপুর এলাকার তারিফ চৌধুরী যৌথভাবে এ সড়কের নির্মাণ কাজ পরিচালনা করছেন। অনিয়মের বিষয়ে তাদের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তারা কেউই ফোন রিসিভ করেননি।

এদিকে, বিষয়টি নিয়ে গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলীর সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, “যদি কোনো অনিয়ম প্রমাণিত হয়, সংশ্লিষ্টদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় সচেতন মহল মনে করছেন, সরকারি অর্থে নির্মিত গুরুত্বপূর্ণ এ সড়কের কাজে যদি অনিয়ম হয়ে থাকে, তাহলে তা দ্রুত তদন্ত করে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনা জরুরি। অন্যথায় জনগণের কষ্টার্জিত অর্থ ব্যয়ে নির্মিত সড়ক দীর্ঘস্থায়ী না হয়ে অল্প সময়েই নষ্ট হয়ে যাবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category