• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম
হাত বাড়ালেই ইয়াবা! গোবিন্দগঞ্জের সমসপাড়ায় শক্তিশালী মাদক চক্র মোবাইল মেকানিক থেকে ‘ক্যাসিনো সম্রাট’—গোবিন্দগঞ্জে সাগর পাশার রহস্যময় উত্থান, কোটি টাকার সম্পদের উৎস নিয়ে তোলপাড় ন্যায়ের সংবাদে নান্দাইল উপজেলা প্রতিনিধি হিসেবে যোগ দিলেন মিজানুর রহমান এবার একসঙ্গে হচ্ছে কুমিল্লা বিভাগ, বিমানবন্দর ও উন্নয়ন কর্তৃপক্ষ বাস্তবায়ন গোবিন্দগঞ্জে পুলিশের নীরবতা: হাত বাড়ালেই মিলছে মাদক, বাড়ছে উদ্বেগ গোবিন্দগঞ্জে সড়ক নির্মাণে অনিয়ম: রাখালবুরুজের ধর্মপুর–আমতলী সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহার গোবিন্দগঞ্জে থামছেই না অবৈধ বালু ও মাটি উত্তোলন প্রশাসনের নীরবতায় পরিবেশ ও কৃষিজমি মারাত্মক ঝুঁকিতে বাঙ্গরায় ফুলঘর মাতৃছায়া বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে উত্তেজক সিরাপের সয়লাব: উঠতি বয়সিদের টার্গেট করে চলছে বিষের বাণিজ্য ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

বাঙ্গরায় ফুলঘর মাতৃছায়া বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

কুমিল্লা জেলা প্রতিনিধি / ১২ Time View
Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন ফুলঘর মাতৃছায়া বিদ্যানিকেতনে বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ ইরফান হোসেন এবং প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন দুবাই প্রবাসী ব্যবসায়ী জনাব মোঃ শাহীন ভূইয়া।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব মোঃ জুয়েল রানা স্যার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলার ২০২৩-২৬ সালের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক জনাব জান্নাতুল নাঈম ভূইয়া, প্রধান শিক্ষক, কোরবানপুর জিএম উচ্চ বিদ্যালয়।

অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা জানানো হয়। তাছাড়াও আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব, যেখানে শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, গান, নাচ ও অভিনয়ের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে।

এ সময় অতিথিবৃন্দ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ভবিষ্যতে আরও সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন এবং শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

পুরো অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর পরিবেশে ভরপুর, যেখানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category