• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম
হাত বাড়ালেই ইয়াবা! গোবিন্দগঞ্জের সমসপাড়ায় শক্তিশালী মাদক চক্র মোবাইল মেকানিক থেকে ‘ক্যাসিনো সম্রাট’—গোবিন্দগঞ্জে সাগর পাশার রহস্যময় উত্থান, কোটি টাকার সম্পদের উৎস নিয়ে তোলপাড় ন্যায়ের সংবাদে নান্দাইল উপজেলা প্রতিনিধি হিসেবে যোগ দিলেন মিজানুর রহমান এবার একসঙ্গে হচ্ছে কুমিল্লা বিভাগ, বিমানবন্দর ও উন্নয়ন কর্তৃপক্ষ বাস্তবায়ন গোবিন্দগঞ্জে পুলিশের নীরবতা: হাত বাড়ালেই মিলছে মাদক, বাড়ছে উদ্বেগ গোবিন্দগঞ্জে সড়ক নির্মাণে অনিয়ম: রাখালবুরুজের ধর্মপুর–আমতলী সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহার গোবিন্দগঞ্জে থামছেই না অবৈধ বালু ও মাটি উত্তোলন প্রশাসনের নীরবতায় পরিবেশ ও কৃষিজমি মারাত্মক ঝুঁকিতে বাঙ্গরায় ফুলঘর মাতৃছায়া বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে উত্তেজক সিরাপের সয়লাব: উঠতি বয়সিদের টার্গেট করে চলছে বিষের বাণিজ্য ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

এবার একসঙ্গে হচ্ছে কুমিল্লা বিভাগ, বিমানবন্দর ও উন্নয়ন কর্তৃপক্ষ বাস্তবায়ন

কুমিল্লা জেলা প্রতিনিধি / ৫ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

কুমিল্লা বিমানবন্দরসহ দেশের ৭টি বিমানবন্দর নতুন করে চালু করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। দেশের অভ্যন্তরীণ পর্যটন খাতের বিকাশ ও যাত্রী পরিবহণ বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়। কুমিল্লাবাসী দীর্ঘদিন ধরে কুমিল্লা বিমানবন্দর চালুর জন্য দাবি জানিয়ে মানববন্ধন,স্মারকলিপি প্রদান ও মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ এবং বিভিন্ন বিমান পরিবহন কোম্পানীর কাছে অনুরোধ জানিয়ে আসছিলো। এবার তা বাস্তবায়ন হচ্ছে ।

মহান জাতীয় সংসদে কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ‘কুমিল্লা’কে কুমিল্লা নামেই বিভাগ করার জোরালো দাবি জানানোর পরই আবারো আলোচনায় আসে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের বিষয়টি । এরপরই সংশ্লিষ্টরা নরেচরে বসেন, কুমিল্লাবাসীরা মনে করেন তাদের প্রানের দাবী কুমিল্লা বিভাগ এবার বাস্তবায়ন হবেই ।

এছাড়া জাতীয় সংসদে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের বিল সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। গত শুক্রবার (১০ এপ্রিল) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের ১৩তম দিনের সকালের বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন ‘কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়। কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন হওয়ায় এলাকার অবকাঠামো উন্নয়ন, নগর পরিকল্পনা এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তাই বলা’ই যায় কুমিল্লা বাসীর আর অপেক্ষা নয়; এবার পূরণ হবে দীর্ঘদিনের দাবী ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category