• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম
গোবিন্দগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি, থানায় জিডি ৪ বিভাগে বৃষ্টিসহ ঝরের পূর্বাভাস গড়েয়া মডেল স্কুলে SSC পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত সুন্দরগঞ্জে শিক্ষার্থীদের ওপর হামলার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ধামইরহাটে পুনঃ খাল খনন কাজের শুভ উদ্বোধন ধামইরহাটে বিনামুলে কৃষি প্রণোদনা বিতরণের শুভ উদ্বোধন গোবিন্দগঞ্জে বালু লুটের মহোৎসব: ফুলবাড়ী ইউনিয়নে রাতের আধারে নদী খনন, চেয়ারম্যান শিবলুর সম্পৃক্ত থাকার অভিযোগ হাত বাড়ালেই ইয়াবা! গোবিন্দগঞ্জের সমসপাড়ায় শক্তিশালী মাদক চক্র মোবাইল মেকানিক থেকে ‘ক্যাসিনো সম্রাট’—গোবিন্দগঞ্জে সাগর পাশার রহস্যময় উত্থান, কোটি টাকার সম্পদের উৎস নিয়ে তোলপাড় ন্যায়ের সংবাদে নান্দাইল উপজেলা প্রতিনিধি হিসেবে যোগ দিলেন মিজানুর রহমান

সুন্দরগঞ্জে তৃতীয় শ্রেণীর শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ছাত্তার গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি / ৩৪ Time View
Update : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামদেব মিয়াজীপাড়া গ্রামে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে ছাত্তার পাটোয়ারী (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
‎সোমবার (৬ এপ্রিল ) বিকেলে পুলিশি অভিযানের খবর পেয়ে অভিযুক্ত ছাত্তার পাটোয়ারী দ্রুত তার ভাই বক্কর পাটোয়ারীর বাড়ির একটি ঘরের ছাদে আত্মগোপন করেন। পরে বামনডাঙ্গা ফাঁড়ির পুলিশ তাকে সেখান থেকে নামিয়ে আটক করে থানায় নিয়ে যায়।ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়দের অভিযোগ, বাড়ির পাশে ৩-৪ জন শিশু খেলছিল। এ সময় ছাত্তার পাটোয়ারী ৬ বছরের এক শিশুকে ৫০০ টাকার প্রলোভন দেখিয়ে ডেকে নেয়। পরে পাশের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। ঘটনাটি অন্য শিশুরা দেখে ফেললে তারা তাৎক্ষণিকভাবে স্বজনদের খবর দেয়।পরে স্বজন ও স্থানীয়রা তাকে আটক করার চেষ্টা করলে অভিযুক্ত দ্রুত পালিয়ে গিয়ে তার ভাইয়ের বাড়ির ঘরের ছাদে আত্মগোপন করে। খবর পেয়ে বামনডাঙ্গা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
‎বামনডাঙ্গা তদন্ত কেন্দ্রের ইনচার্জ সবুর মিয়া জানায়, অভিযুক্ত ছাত্তার পাটোয়ারীকে থানায় আনা হয়েছে। ভুক্তভোগী শিশুটিকেও থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category