• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম
গোবিন্দগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি, থানায় জিডি ৪ বিভাগে বৃষ্টিসহ ঝরের পূর্বাভাস গড়েয়া মডেল স্কুলে SSC পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত সুন্দরগঞ্জে শিক্ষার্থীদের ওপর হামলার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ধামইরহাটে পুনঃ খাল খনন কাজের শুভ উদ্বোধন ধামইরহাটে বিনামুলে কৃষি প্রণোদনা বিতরণের শুভ উদ্বোধন গোবিন্দগঞ্জে বালু লুটের মহোৎসব: ফুলবাড়ী ইউনিয়নে রাতের আধারে নদী খনন, চেয়ারম্যান শিবলুর সম্পৃক্ত থাকার অভিযোগ হাত বাড়ালেই ইয়াবা! গোবিন্দগঞ্জের সমসপাড়ায় শক্তিশালী মাদক চক্র মোবাইল মেকানিক থেকে ‘ক্যাসিনো সম্রাট’—গোবিন্দগঞ্জে সাগর পাশার রহস্যময় উত্থান, কোটি টাকার সম্পদের উৎস নিয়ে তোলপাড় ন্যায়ের সংবাদে নান্দাইল উপজেলা প্রতিনিধি হিসেবে যোগ দিলেন মিজানুর রহমান

সুন্দরগঞ্জে শিক্ষার্থীদের ওপর হামলার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

সুন্দরগঞ্জ (গাইবান্ধা)প্রতিনিধি / ২৫ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

গাইবান্ধার সুন্দরগঞ্জে বামনডাঙ্গা শিশু নিকেতন অ্যান্ড মডেল হাইস্কুলের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
‎সোমবার (১৩ এপ্রিল) দুপুর ১টায় উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের শিববাড়ি মোড়ে এ কর্মসূচি পালিত হয়।বিক্ষোভ মিছিলটি বামনডাঙ্গা বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় সচেতন নাগরিকগন স্বতঃস্ফূর্তভাবে মানববন্ধনে অংশগ্রহণ করেন।
‎মানববন্ধনে বক্তব্য রাখেন রামদেব উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এম এ গফফার মোল্লা, বামনডাঙ্গা শিশু নিকেতন এন্ড মড়েল হাইস্কুলের চেয়ারম্যান ও স্বত্বাধিকারী আলহাজ্ব আবুল কাশেম,সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি সামিউল ইসলাম প্রমুখ।
‎বক্তারা বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়ে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে। তারা অবিলম্বে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
‎এ সময় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকরা বলেন,অপরাধীদের শাস্তি নিশ্চিত না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
‎জানা যায়,গত ১২ এপ্রিল সুন্দরগঞ্জে অনুষ্ঠিতব্য ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশ নেয় বামনডাঙ্গা শিশু নিকেতন অ্যান্ড মডেল হাইস্কুলের শিক্ষার্থীরা। এ সময় কয়েকজন ছাত্রীকে সুন্দরগঞ্জ সরকারি আবদুল মজিদ বালক উচ্চ বিদ্যালয়ের কিছু শিক্ষার্থী তাদের ফোন নাম্বার ও ফেসবুক আইডি দিতে বলে। এতে তারা অস্বীকৃতি জানালে বাড়ি ফেরার পথে ১৫-২০ জন যুবক তাদের ওপর হামলা চালায় এবং মেলায় প্রদর্শিত বিভিন্ন উপকরণ ভাঙচুর করে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category