• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ফুলবাড়ী ইউনিয়ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি’র দলীয় মনোনয়ন পেতে আলোচনায় যারা ​ ​গোবিন্দগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির মহোৎসব: ভুয়া সমিতিতে জিম্মি জমি ক্রেতারা, মাসে পকেট কাটছে ৮১ লাখ টাকা! আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ডিবি প্রধানকে বিশেষ সম্মাননা আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান: গাইবান্ধার শ্রেষ্ঠ অফিসার মীর কায়েছ ২২ কোটি টাকার চাল আত্মসাৎ: দীর্ঘদিনেও গ্রেপ্তার হয়নি অভিযুক্তরা গোবিন্দগঞ্জে সমাজসেবা ও ইউনিয়ন পরিষদের নাম ভাঙিয়ে ‘ডিজিটাল সেবা কার্ড’—অভিনব প্রতারণার অভিযোগ ভালো মানুষের আড়ালে নারীকে ভয়ভীতি ও ব্ল্যাকমেইলের অভিযোগ গোবিন্দগঞ্জের যুবলীগ নেতা শাহীন আকন্দকে ঘিরে অভিযোগের পাহাড় গোবিন্দগঞ্জে জুয়ার আসরে অভিযানে ৯ জুয়ারি গ্রেফতার জুমার খুতবাহ প্রদান করবেন এমপি মোহাম্মদ শামীম কায়সার (লিংকন), হামিদপুর চিন্তিপাড়ায় ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে উৎসাহ গোবিন্দগঞ্জের বালুয়া তমিজউদ্দীন আহমাদিয়া মাদ্রাসায় নতুন নেতৃত্ব, সভাপতি রুহুল আমিন মন্ডল

গোবিন্দগঞ্জের বালুয়া তমিজউদ্দীন আহমাদিয়া মাদ্রাসায় নতুন নেতৃত্ব, সভাপতি রুহুল আমিন মন্ডল

রোকসানা আক্তার, নিজস্ব প্রতিবেদক / ২০৩ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের বালুয়া তমিজউদ্দীন আহমাদিয়া মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ রুহুল আমিন মন্ডল। দায়িত্ব গ্রহণের পর তিনি মাদ্রাসার সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।

মোঃ রুহুল আমিন মন্ডল বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, মহিমাগঞ্জ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক, জিয়া সাইবার ফোর্স গোবিন্দগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক এবং গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপির একান্ত ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন।

সভাপতি নির্বাচিত হওয়ায় তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষভাবে তিনি গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপির প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এক প্রতিক্রিয়ায় রুহুল আমিন মন্ডল বলেন, “এই দায়িত্ব আমার জন্য যেমন গৌরবের, তেমনি এটি একটি বড় দায়িত্বও। আমি মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি আদর্শ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করব। এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি।”

তিনি আরও বলেন, শিক্ষার মানোন্নয়ন এবং তরুণ প্রজন্মকে নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি এ ক্ষেত্রে সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের সহযোগিতা ও দিকনির্দেশনার প্রতি আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে, রুহুল আমিন মন্ডলকে সভাপতি নির্বাচিত হওয়ায় স্থানীয় বিভিন্ন সামাজিক, শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে বালুয়া তমিজউদ্দীন আহমাদিয়া মাদ্রাসা শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে নতুন অগ্রযাত্রার সূচনা করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা