• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ফুলবাড়ী ইউনিয়ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি’র দলীয় মনোনয়ন পেতে আলোচনায় যারা ​ ​গোবিন্দগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির মহোৎসব: ভুয়া সমিতিতে জিম্মি জমি ক্রেতারা, মাসে পকেট কাটছে ৮১ লাখ টাকা! আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ডিবি প্রধানকে বিশেষ সম্মাননা আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান: গাইবান্ধার শ্রেষ্ঠ অফিসার মীর কায়েছ ২২ কোটি টাকার চাল আত্মসাৎ: দীর্ঘদিনেও গ্রেপ্তার হয়নি অভিযুক্তরা গোবিন্দগঞ্জে সমাজসেবা ও ইউনিয়ন পরিষদের নাম ভাঙিয়ে ‘ডিজিটাল সেবা কার্ড’—অভিনব প্রতারণার অভিযোগ ভালো মানুষের আড়ালে নারীকে ভয়ভীতি ও ব্ল্যাকমেইলের অভিযোগ গোবিন্দগঞ্জের যুবলীগ নেতা শাহীন আকন্দকে ঘিরে অভিযোগের পাহাড় গোবিন্দগঞ্জে জুয়ার আসরে অভিযানে ৯ জুয়ারি গ্রেফতার জুমার খুতবাহ প্রদান করবেন এমপি মোহাম্মদ শামীম কায়সার (লিংকন), হামিদপুর চিন্তিপাড়ায় ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে উৎসাহ গোবিন্দগঞ্জের বালুয়া তমিজউদ্দীন আহমাদিয়া মাদ্রাসায় নতুন নেতৃত্ব, সভাপতি রুহুল আমিন মন্ডল

জুমার খুতবাহ প্রদান করবেন এমপি মোহাম্মদ শামীম কায়সার (লিংকন), হামিদপুর চিন্তিপাড়ায় ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে উৎসাহ

রোকসানা আক্তার, নিজস্ব প্রতিবেদক / ১৬৯ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার (লিংকন) আগামী ৩১ জুলাই ২০২৬, শুক্রবার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের হামিদপুর চিন্তিপাড়া কেন্দ্রীয় বড় জামে মসজিদে জুমার নামাজ আদায় করবেন এবং মুসল্লিদের উদ্দেশে জুমার খুতবাহ প্রদান করবেন।

এ কর্মসূচিকে ঘিরে এলাকাবাসীর মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। স্থানীয় মুসল্লিদের মতে, একজন বর্তমান জাতীয় সংসদ সদস্যের জুমার নামাজে উপস্থিত থেকে খুতবাহ প্রদান করা একটি ব্যতিক্রমী উদ্যোগ, যা ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা ও সামাজিক সম্প্রীতির বার্তা বহন করে।

মসজিদ-সংশ্লিষ্টরা জানান, জুমার নামাজে বিপুল সংখ্যক মুসল্লির সমাগমের প্রত্যাশা করা হচ্ছে। এ উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতিও গ্রহণ করা হয়েছে। স্থানীয় ধর্মপ্রাণ মানুষ দূর-দূরান্ত থেকেও খুতবাহ শ্রবণ এবং জামাতে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন।

এ বিষয়ে মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে সকল মুসল্লিকে যথাসময়ে মসজিদে উপস্থিত থেকে জুমার নামাজ আদায় ও খুতবাহ শ্রবণের আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় সচেতন মহলের অভিমত, জনপ্রতিনিধিদের জনসম্পৃক্ততা কেবল উন্নয়ন কর্মকাণ্ডেই নয়, নৈতিক ও ধর্মীয় মূল্যবোধভিত্তিক সামাজিক কর্মকাণ্ডেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে। এমপি মোহাম্মদ শামীম কায়সার (লিংকন)-এর এ কর্মসূচি সে ধরনের একটি উদ্যোগ হিসেবে এলাকাবাসীর মধ্যে ইতোমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা