• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ফুলবাড়ী ইউনিয়ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি’র দলীয় মনোনয়ন পেতে আলোচনায় যারা ​ ​গোবিন্দগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির মহোৎসব: ভুয়া সমিতিতে জিম্মি জমি ক্রেতারা, মাসে পকেট কাটছে ৮১ লাখ টাকা! আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ডিবি প্রধানকে বিশেষ সম্মাননা আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান: গাইবান্ধার শ্রেষ্ঠ অফিসার মীর কায়েছ ২২ কোটি টাকার চাল আত্মসাৎ: দীর্ঘদিনেও গ্রেপ্তার হয়নি অভিযুক্তরা গোবিন্দগঞ্জে সমাজসেবা ও ইউনিয়ন পরিষদের নাম ভাঙিয়ে ‘ডিজিটাল সেবা কার্ড’—অভিনব প্রতারণার অভিযোগ ভালো মানুষের আড়ালে নারীকে ভয়ভীতি ও ব্ল্যাকমেইলের অভিযোগ গোবিন্দগঞ্জের যুবলীগ নেতা শাহীন আকন্দকে ঘিরে অভিযোগের পাহাড় গোবিন্দগঞ্জে জুয়ার আসরে অভিযানে ৯ জুয়ারি গ্রেফতার জুমার খুতবাহ প্রদান করবেন এমপি মোহাম্মদ শামীম কায়সার (লিংকন), হামিদপুর চিন্তিপাড়ায় ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে উৎসাহ গোবিন্দগঞ্জের বালুয়া তমিজউদ্দীন আহমাদিয়া মাদ্রাসায় নতুন নেতৃত্ব, সভাপতি রুহুল আমিন মন্ডল

আওয়ামী সন্ত্রাসীদের প্ররোচনায় গোবিন্দগঞ্জে উত্তেজনা: ফুলবাড়ির শিবের দীঘিকে কেন্দ্র করে উত্তপ্ত পরিবেশ, প্রশাসনিক হস্তক্ষেপ কামনা (পর্ব-০১)

গোবিন্দগঞ্জ প্রতিনিধি: / ৩৫১ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের বড় সাতাইল–বাতাইল গ্রামের ঐতিহ্যবাহী পুকুর “শিবের দীঘি” সম্প্রতি সামাজিক ও রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কিছু আওয়ামী লীগ নেতা বা সন্ত্রাসী প্ররোচনায় পুকুরটি কেন্দ্র করে এলাকার পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা চলছে। পুকুরটির প্রকৃত মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক থাকায় এবং রাজনৈতিক প্রভাবের কারণে গ্রামের মানুষ আতঙ্কিত ও বিভ্রান্ত হয়ে পড়েছেন।

ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, তারা ইতিমধ্যেই পুলিশের কাছে ধরনা দিয়েও কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। ভুক্তভোগী পরিবার এবং সচেতন এলাকাবাসী আশা করছেন স্থানীয় প্রশাসন এবং সংসদ সদস্য দ্রুত হস্তক্ষেপ করবে, যাতে পুকুর ও আশেপাশের এলাকা শান্তিপূর্ণ রাখা যায় এবং অপ্রয়োজনীয় উত্তেজনা এড়ানো সম্ভব হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের বৃদ্ধ মুরুণবিবরা বলেন, “শিবের দীঘি আমাদের জীবনের অংশ। এখানে খেলা-ধুলা, মাছ ধরা এবং সামাজিক কার্যক্রম সবই চলে। কিন্তু এখন রাজনৈতিক প্রভাব পুকুরের শান্তি নষ্ট করছে।” স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন যে প্রশাসনিক হস্তক্ষেপ না হলে উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে এবং গ্রামের সামাজিক শান্তি-শৃংখলা বিঘ্নিত হতে পারে।

পরবর্তী পর্বে এই প্রতিবেদনে প্রকাশিত হবে রাজনৈতিক নেতাদের কর্মকাণ্ডের বিস্তারিত, পুকুরের মালিকানা ও নিয়ন্ত্রণ সংক্রান্ত আইনগত অবস্থা এবং এর সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের বিশ্লেষণ।
আসছে…


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা