• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ফুলবাড়ী ইউনিয়ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি’র দলীয় মনোনয়ন পেতে আলোচনায় যারা ​ ​গোবিন্দগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির মহোৎসব: ভুয়া সমিতিতে জিম্মি জমি ক্রেতারা, মাসে পকেট কাটছে ৮১ লাখ টাকা! আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ডিবি প্রধানকে বিশেষ সম্মাননা আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান: গাইবান্ধার শ্রেষ্ঠ অফিসার মীর কায়েছ ২২ কোটি টাকার চাল আত্মসাৎ: দীর্ঘদিনেও গ্রেপ্তার হয়নি অভিযুক্তরা গোবিন্দগঞ্জে সমাজসেবা ও ইউনিয়ন পরিষদের নাম ভাঙিয়ে ‘ডিজিটাল সেবা কার্ড’—অভিনব প্রতারণার অভিযোগ ভালো মানুষের আড়ালে নারীকে ভয়ভীতি ও ব্ল্যাকমেইলের অভিযোগ গোবিন্দগঞ্জের যুবলীগ নেতা শাহীন আকন্দকে ঘিরে অভিযোগের পাহাড় গোবিন্দগঞ্জে জুয়ার আসরে অভিযানে ৯ জুয়ারি গ্রেফতার জুমার খুতবাহ প্রদান করবেন এমপি মোহাম্মদ শামীম কায়সার (লিংকন), হামিদপুর চিন্তিপাড়ায় ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে উৎসাহ গোবিন্দগঞ্জের বালুয়া তমিজউদ্দীন আহমাদিয়া মাদ্রাসায় নতুন নেতৃত্ব, সভাপতি রুহুল আমিন মন্ডল

গোবিন্দগঞ্জে জুয়ার আসরে অভিযানে ৯ জুয়ারি গ্রেফতার

গোবিন্দগঞ্জ প্রতিনিধি / ১৮২ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জুয়া খেলার সময় হাতেনাতে ৯ জুয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৩ হাজার ৯১০ টাকা জব্দ করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, গত (২৯ জুলাই) বুধবার রাতে গোবিন্দগঞ্জ থানার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৬নং দরবস্ত ইউনিয়নের চরকতলা বাজারস্থ শফিকুল ইসলামের টেইলার্সের দোকানে টাকার বিনিময়ে জুয়া খেলা চলছে।

​এই তথ্যের ভিত্তিতে ৩০ জুলাই দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে পুলিশ ওই দোকানে অভিযান চালায়। এ সময় জুয়া খেলার আসর থেকে ৯ জনকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত আসামীরা হলেন, মিরুপাড়া গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে মোঃ ইসমাইল হোসেন (৪০), মৃত আহম্মদ আলীর ছেলে মোঃ আব্দুর রাজ্জাক (৪৫),  মৃত আব্দুল আজিজ এর ছেলে মোঃ আনিছুর রহমান (৫০), মৃত ময়জাল হক এর ছেলে মোঃ রফিকুল ইসলাম (৫০), গোবিন্দপুর নলডাঙ্গা গ্রামের শেখ মোঃ হযরত আলীর ছেলে মোঃ আলমগীর কবির (৩২), মারিয়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে মোঃ রাজা মিয়া (৫০), মৃত ওমর আলী প্রধানের ছেলে মোঃ আনিছুর রহমান (৪৩), বাদশা মিয়ার ছেলে মোঃ শাহারুল ইসলাম (৩৬), ও মৃত কোরবান আলী বাদশার ছেলে মোঃ সামিউল আলিম খোকন (৩৯)।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক জানান, ঘটনাস্থল থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম এবং নগদ ৩ হাজার ৯১০ টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আসামিদের আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা