• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ফুলবাড়ী ইউনিয়ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি’র দলীয় মনোনয়ন পেতে আলোচনায় যারা ​ ​গোবিন্দগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির মহোৎসব: ভুয়া সমিতিতে জিম্মি জমি ক্রেতারা, মাসে পকেট কাটছে ৮১ লাখ টাকা! আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ডিবি প্রধানকে বিশেষ সম্মাননা আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান: গাইবান্ধার শ্রেষ্ঠ অফিসার মীর কায়েছ ২২ কোটি টাকার চাল আত্মসাৎ: দীর্ঘদিনেও গ্রেপ্তার হয়নি অভিযুক্তরা গোবিন্দগঞ্জে সমাজসেবা ও ইউনিয়ন পরিষদের নাম ভাঙিয়ে ‘ডিজিটাল সেবা কার্ড’—অভিনব প্রতারণার অভিযোগ ভালো মানুষের আড়ালে নারীকে ভয়ভীতি ও ব্ল্যাকমেইলের অভিযোগ গোবিন্দগঞ্জের যুবলীগ নেতা শাহীন আকন্দকে ঘিরে অভিযোগের পাহাড় গোবিন্দগঞ্জে জুয়ার আসরে অভিযানে ৯ জুয়ারি গ্রেফতার জুমার খুতবাহ প্রদান করবেন এমপি মোহাম্মদ শামীম কায়সার (লিংকন), হামিদপুর চিন্তিপাড়ায় ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে উৎসাহ গোবিন্দগঞ্জের বালুয়া তমিজউদ্দীন আহমাদিয়া মাদ্রাসায় নতুন নেতৃত্ব, সভাপতি রুহুল আমিন মন্ডল

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২ জন আটক, ২৯৮ পিস ইয়াবা জব্দ

নিজস্ব প্রতিবেদক / ৮৭ Time View
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

জেলা পুলিশ এর মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে গাইবান্ধা জেলায় বিশেষ অভিযান পরিচালনা করেছে। পুলিশ সুপার, গাইবান্ধা মহোদয়ের সরাসরি নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি আভিযানিক দল সাদুল্লাপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে এবং বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।
সুত্রে জানা যায়, গত ৩১ মে ২০২৬ তারিখ রাত ১২.৩০ ঘটিকায় খোর্দ্দকোমরপুর ইউনিয়নের বড় গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে মোঃ হযরত আলীকে (আসামী) ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়। একই অভিযানে রাত ১.৩০ ঘটিকায় জানিপুর গ্রামের পশ্চিমপাড়া এলাকা থেকে মোঃ আব্দুল মান্নান @ মান্না (৩৭) কে ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে উদ্ধার অবস্থায় আটক করা হয়।
আটককালে তার দেহ তল্লাশি করে লুঙ্গির কোচায় রাখা ২টি নীল জিপার প্যাকেটে মোট ২৯৮ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। অভিযানের সময় তিনজন অজ্ঞাতনামা ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত এবং পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর প্রযোজ্য ধারা অনুযায়ী সাদুল্লাপুর থানায় মামলা নং ২৪, তারিখ ৩১/০৫/২৬ রুজু করা হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, মাদক ব্যবসা ও সেবনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পুলিশ সুপার মহোদয় নির্দেশ দিয়েছেন—মাদক চক্রের সকল সদস্যকে আইনের আওতায় আনা হবে এবং জেলা থেকে মাদক নির্মূল করতে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা