পুলিশ সুপার গাইবান্ধা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা এবং অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা-এর নেতৃত্বে একটি বিশেষ অভিযানিক টিম গাইবান্ধা জেলার সাদুল্লাহপুর থানার ৯ নং বনগ্রাম ইউনিয়ন, উত্তর মনদুয়ার (টুনিরচর) গ্রামে অবৈধ জুয়া ও মাদক উদ্ধার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদে অভিযানের সময় রাত ১০:৩০ ঘটিকায় তাস দিয়ে জুয়া খেলার সময় ৩ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হলো—
১. মোঃ ইসমাইল হোসেন (৫৫), পিতা- মৃত আব্দুল কুদ্দুস প্রামানিক, মাতা-মৃত খোদেজা বেগম, মধ্যম কুমেদপুর, ৩নং ওয়ার্ড, বল্লমঝাড়, থানা- গাইবান্ধা।
২. মোঃ লাল মিয়া (৫২), পিতা-মৃত মকবুল হোসেন, মাতা-মোছাঃ ফজলি খাতুন, কাজল ঢোপ, ৩নং ওয়ার্ড, বল্লমঝাড়, থানা- গাইবান্ধা।
৩. শাহদাৎ হোসেন শাহে (২৯), পিতা-মোঃ জিহাদ আলী, মাতা-মোছাঃ রহিমা বেগম, দূর্গাপুর, ভাঙ্গা স্কুল, ৮নং ওয়ার্ড, কুপতলা, সাদুল্লাপুর থানা।
পুলিশ জানায়, অভিযানের সময় আরও ৮/৯ জন জুয়াড়ি দৌড়ে পালিয়ে যায়। অভিযান চলাকালীন সময়ে জুয়া খেলার সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে।
এই ঘটনায় সাদুল্লাপুর থানায় মামলা নং ০৯, তারিখ ০৬/০৬/২০২৬ খ্রি. রুজু করা হয়েছে, ধারা- ৩/৪, প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭ অনুযায়ী। পুলিশ অভিযান অব্যাহত রেখেছে এবং পালিয়ে যাওয়া জুয়াড়িদের খুঁজে বের করার চেষ্টা করছে।
পুলিশ সুপার গাইবান্ধা জানান, “অবৈধ জুয়া ও মাদক নির্মূলের জন্য জেলা পুলিশের অভিযান জোরদার থাকবে। কেউ আইন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”