• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
Headline
গোবিন্দগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হওয়ার ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন মমিনুল শেখ (মমিন) আওয়ামী সন্ত্রাসীদের প্ররোচনায় গোবিন্দগঞ্জে উত্তেজনা: ফুলবাড়ির শিবের দীঘিকে কেন্দ্র করে উত্তপ্ত পরিবেশ, প্রশাসনিক হস্তক্ষেপ কামনা (পর্ব-০১) গোবিন্দগঞ্জে হ্যাকার-প্রতারক চক্রের আশ্রয়দাতা আনিসুজ্জামান বিদ্যুৎ, রাজনৈতিক প্রভাবে ধরাছোয়ার বাইরে চক্রের সদস্যরা (পর্ব-১) জয়পুরহাটে বিজিবি সদস্যদের হাতে বাসের হেলপার মারধরের অভিযোগে ২ ঘণ্টা সড়ক অবরোধ গাইবান্ধায় জুয়া ও মাদক উদ্ধার অভিযান, ৩ জন গ্রেফতার ৭০০ পিস ইয়াবাসহ ঠাকুরগাঁওয়ে যুবক গ্রেপ্তার টক অব দ্য টাউন: মির্জাপুরে ৪২ দিনের ব্যবধানে দুই বিয়ে, দুই তালাক! এক নারীকে ঘিরে চাঞ্চল্য গোবিন্দগঞ্জে ‘উন্নয়ন’ নামের প্রহসন—১ লাখ ৭৫ হাজার টাকার সলিং রাস্তা কাদার নিচে! ঔষধ প্রশাসন অধিদপ্তরে নাঈম গোলদারকে ঘিরে বিতর্ক: পদোন্নতি, প্রভাব ও অভিযোগ নিয়ে প্রশাসনে তোলপাড় গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২ জন আটক, ২৯৮ পিস ইয়াবা জব্দ

গোবিন্দগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হওয়ার ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন মমিনুল শেখ (মমিন)

গোবিন্দগঞ্জ প্রতিনিধি: / ৮৩ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

গোবিন্দগঞ্জ প্রতিনিধি: আসন্ন গোবিন্দগঞ্জ পৌরসভা নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে স্থানীয় ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মমিনুল শেখ (মমিন) এলাকার সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।
সম্প্রতি গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি বলেন, “আমি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী হিসেবে কাজ করার চেষ্টা করেছি। এলাকার উন্নয়ন, জনসেবা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবসময় নিজেকে নিয়োজিত রেখেছি। এবার জনগণের প্রত্যক্ষ সমর্থন নিয়ে ৫ নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই।”
তিনি আরও বলেন, “মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস আজ সমাজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে এসব অপশক্তির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আমি নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে একটি মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত ৫ নম্বর ওয়ার্ড গঠনে কাজ করবো।”
মমিনুল শেখ (মমিন) জানান, ন্যায়, ইনসাফ ও সাম্যতা প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি জনগণের প্রতিনিধি হতে চান। নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো হবে তার অগ্রাধিকার।
স্থানীয়দের কাছে পরিচিত মুখ মমিনুল শেখ (মমিন) একজন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। তিনি সিয়াম রেন্ট-এ-কার-এর স্বত্বাধিকারী হিসেবে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগে অংশগ্রহণ করে আসছেন।
আসন্ন নির্বাচনে তিনি ৫ নম্বর ওয়ার্ডবাসীর কাছে দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করে বলেন, “জনগণের আস্থা ও ভালোবাসা পেলে একটি বৈষম্যহীন, উন্নত ও কল্যাণমুখী ওয়ার্ড গঠনে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবো, ইনশাআল্লাহ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা