• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ফুলবাড়ী ইউনিয়ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি’র দলীয় মনোনয়ন পেতে আলোচনায় যারা ​ ​গোবিন্দগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির মহোৎসব: ভুয়া সমিতিতে জিম্মি জমি ক্রেতারা, মাসে পকেট কাটছে ৮১ লাখ টাকা! আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ডিবি প্রধানকে বিশেষ সম্মাননা আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান: গাইবান্ধার শ্রেষ্ঠ অফিসার মীর কায়েছ ২২ কোটি টাকার চাল আত্মসাৎ: দীর্ঘদিনেও গ্রেপ্তার হয়নি অভিযুক্তরা গোবিন্দগঞ্জে সমাজসেবা ও ইউনিয়ন পরিষদের নাম ভাঙিয়ে ‘ডিজিটাল সেবা কার্ড’—অভিনব প্রতারণার অভিযোগ ভালো মানুষের আড়ালে নারীকে ভয়ভীতি ও ব্ল্যাকমেইলের অভিযোগ গোবিন্দগঞ্জের যুবলীগ নেতা শাহীন আকন্দকে ঘিরে অভিযোগের পাহাড় গোবিন্দগঞ্জে জুয়ার আসরে অভিযানে ৯ জুয়ারি গ্রেফতার জুমার খুতবাহ প্রদান করবেন এমপি মোহাম্মদ শামীম কায়সার (লিংকন), হামিদপুর চিন্তিপাড়ায় ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে উৎসাহ গোবিন্দগঞ্জের বালুয়া তমিজউদ্দীন আহমাদিয়া মাদ্রাসায় নতুন নেতৃত্ব, সভাপতি রুহুল আমিন মন্ডল

গাইবান্ধা সদর উপজেলায় ডিবি পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি / ১৮৫ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

গাইবান্ধা প্রতিনিধি:
পুলিশ সুপার, গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি), গাইবান্ধার অফিসার ইনচার্জের নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (১২ জুলাই) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে গাইবান্ধা সদর উপজেলার ২ নং মালিবাড়ী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কিসামত মালিবাড়ি মধ্যপাড়া গ্রামের লাল মিয়ার বাড়ির সামনে পাকা সড়কে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযান চালানো হলে মো. উজ্জল মিয়া (২৫), পিতা—মো. হাবিবুর রহমান, সাং—কাউন্সিলর বাজার, থানা—গাইবান্ধা সদর, জেলা—গাইবান্ধাকে আটক করা হয়।
তল্লাশি চালিয়ে তার পরিহিত প্যান্টের সামনের বাম পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো এক পোটলায় রাখা ৭০ (সত্তর) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত আলামত জব্দ করে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও জুয়ার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা